NoorBooks | Product Details
...
...
...
...

The Holy Quran with Color Coded English Transliteration and Translation by Abdullah Yusuf Ali (পবিত্র আল-কুরআন - কালার কোডেড ইংলিশ উচ্চারণ ও অনুবাদ (অনুবাদক: আব্দুল্লাহ ইউসুফ আলী))

1750 ৳ 2500
In Stock

Delivered within 19/07/2026 - 21/07/2026

Description

গত ৮ বছরেরও বেশি সময় ধরে Noor Books বিশ্বের বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি কুরআনের বিভিন্ন সংস্করণ বাংলাদেশের পাঠকদের হাতে পৌঁছে দিয়েছে।
এই দীর্ঘ যাত্রায় আমরা হাজারো মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের অভিজ্ঞতা শুনেছি এবং একটি বিষয় বারবার লক্ষ্য করেছি—অনেকেই কুরআন বুঝে পড়তে চান, কিন্তু আরবি, উচ্চারণ ও অনুবাদ আলাদা থাকায় পড়ার ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হয়ে যায়।
সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই প্রকাশকের সঙ্গে দীর্ঘ আলোচনা ও পরিকল্পনার মাধ্যমে তৈরি হয়েছে এই নতুন সংস্করণ।

এই সংস্করণে আরবি মূল পাঠের পাশাপাশি প্রতিটি আয়াতের ইংরেজি উচ্চারণ (Transliteration) এবং সহজবোধ্য ইংরেজি অনুবাদ একই পৃষ্ঠায় এমনভাবে সাজানো হয়েছে, যাতে একজন পাঠক সহজেই একসঙ্গে তিলাওয়াত, উচ্চারণ ও অর্থ অনুসরণ করতে পারেন।
পরিষ্কার ফন্ট, উন্নত মানের কাগজ এবং টেকসই হার্ডকভার এটিকে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী করেছে।

আপনি যদি নিজে কুরআন বুঝে পড়তে চান, কাউকে ইসলাম সম্পর্কে জানার সুযোগ করে দিতে চান, কিংবা প্রিয়জনকে অর্থবহ একটি উপহার দিতে চান—তাহলে এই সংস্করণটি হতে পারে একটি সুন্দর নির্বাচন।
আমাদের আশা, এই কুরআন আরও বেশি মানুষকে আল্লাহর বাণীর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে, ইনশাআল্লাহ।

Details

Title

The Holy Quran with Color Coded English Transliteration and Translation by Abdullah Yusuf Ali

Publisher

Mina Book House

Language

Arabic English

Number Of Pages

770

Dimension in inchs

9.5*7.5

SKU

Shondhan015

Abdullah Yusuf Ali